1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম:
ঝিকরগাছায় হার্টে ৪ টি ব্লক সাজল হোসেনকে জেলা পরিষদের তিন লক্ষ টাকার আর্থিক সহায়তার চেক হস্তান্তর করলেন এমপি ডা:ফরিদ ঝিকরগাছায় অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী কিশোরীর গর্ভপাত! কিশোরীর পাশে বাবরআলী সরদার বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয় জয়পুরহাটে বরেন্দ্র এক্সপ্রেসের কয়েল স্প্রিং ও বডি ভেঙে ট্রেন চলাচল বন্ধ, বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা বাংলাদেশ জামায়েতে ইসলমীর জয়পুরহাট জেলায় রোকন সম্মেলন অনুষ্ঠিত হয় রাণীনগরে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন ‎ সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মাসিক কার্যকরী সভা অনুষ্ঠিত ‘ফুলকি’র পাঠ পর্যালোচনা ও ব্যারিস্টার মো. ইকবাল হোসেনের সুস্থতা কামনায় বিশেষ দোয়া বেলকুচিতে স্বেচ্ছাসেবকদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী ধুনটে ক্রয় সূত্রে প্রাপ্ত ১০ শতক জমি জোরপূর্বক দখল করায় থানায় অভিযোগ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে সিরাজগঞ্জের বিশেষ আলোচনা সভা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন কেন্দ্রীয় নেত্রী রুনা গাজীর শিক্ষার মানোন্নয়নে হাসিনা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নতুন এডহক কমিটি:ফজলুল হক সভাপতি শতাব্দীর প্রাচীন কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরে নতুন ভক্ত সেবার নির্ধারিত স্থান শুভ উদ্বোধন করলেন ভিপি অমর কৃষ্ণ দাস আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে,বেলকুচি সদর ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত রাণীনগরে আহত শিশুর চিকিৎসায়  উপজেলা বিএনপির আর্থিক সহায়তা স্থানীয় নির্বাচনে সরব চিতলমারী : সমাজসেবার ব্রত নিয়ে চেয়ারম্যান পদে আলোচনায় অছিকুর দীর্ঘ রাজনৈতিক জীবনে সাংগঠনিক দায়িত্ব পালন, হামলা ও কারাবরণের অভিজ্ঞতা ধর্মপাশায় বিনামুল্যে ১৩৪০ জন শিশু পেল স্কুল ব্যাগ ধর্মপাশায় নিয়মিত স্কুলে উপস্থিত হয়ে প্রধান শিক্ষকের অর্থায়নে ইউনিফর্ম পেলো ৫১ শিক্ষার্থী ফ্রেমে বন্দী কিছু অব্যক্ত কথা
শিরোনাম:
ঝিকরগাছায় হার্টে ৪ টি ব্লক সাজল হোসেনকে জেলা পরিষদের তিন লক্ষ টাকার আর্থিক সহায়তার চেক হস্তান্তর করলেন এমপি ডা:ফরিদ ঝিকরগাছায় অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী কিশোরীর গর্ভপাত! কিশোরীর পাশে বাবরআলী সরদার বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয় জয়পুরহাটে বরেন্দ্র এক্সপ্রেসের কয়েল স্প্রিং ও বডি ভেঙে ট্রেন চলাচল বন্ধ, বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা বাংলাদেশ জামায়েতে ইসলমীর জয়পুরহাট জেলায় রোকন সম্মেলন অনুষ্ঠিত হয় রাণীনগরে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন ‎ সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মাসিক কার্যকরী সভা অনুষ্ঠিত ‘ফুলকি’র পাঠ পর্যালোচনা ও ব্যারিস্টার মো. ইকবাল হোসেনের সুস্থতা কামনায় বিশেষ দোয়া বেলকুচিতে স্বেচ্ছাসেবকদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী ধুনটে ক্রয় সূত্রে প্রাপ্ত ১০ শতক জমি জোরপূর্বক দখল করায় থানায় অভিযোগ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে সিরাজগঞ্জের বিশেষ আলোচনা সভা

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যার প্রতিবাদে ভালুকা প্রেসক্লাবের মানববন্ধন

  • প্রকাশিত : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

সজিব আহমেদ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর প্রতিনিধি আসাদুজ্জামান তুহিনের নৃশংস হত্যার প্রতিবাদে এবং এই ঘৃণ্য হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের দাবিতে ময়মনসিংহের ভালুকা উপজেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ভালুকা প্রেসক্লাবের সাংবাদিকদের আয়োজনে শনিবার (৯ আগস্ট, ২০২৫) সকাল ১১টায় এই কর্মসূচি পালিত হয়।

ভালুকা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এই মানববন্ধনে স্থানীয় সাংবাদিক, সমাজের বিশিষ্ট নাগরিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এম এ মালেক খান উজ্জ্বল, আতাউর রহমান তরফদার, আলমগীর হোসেন, এম এ সবুর, জহিরুল ইসলাম জুয়েল, মোখলেছুর রহমান মনির, আসাদউজ্জামা, এস এম শাহজাহান সেলিম, মোঃ মাজাহারুল ইসলাম, জাকির হোসাইন রাজু প্রমুখ সাংবাদিকসহ আরও অনেকে এতে উপস্থিত ছিলেন। বক্তারা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেন, আসাদুজ্জামান তুহিনের হত্যা শুধু একজন সাংবাদিকের ওপর আক্রমণ নয়, বরং গণমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারের ওপর সরাসরি হুমকি। তারা হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

গত বৃহস্পতিবার (৭ আগস্ট, ২০২৫) রাতে গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ এখন পর্যন্ত প্রধান আসামি, নারী সদস্যসহ পাঁচ জনকে আটক করেছে। মানববন্ধনে উপস্থিত সাংবাদিকরা বলেন, এই হত্যাকাণ্ড সাংবাদিক সমাজের জন্য গভীর শঙ্কার কারণ। তারা সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি জোরালো দাবি জানান।

ভালুকা প্রেসক্লাবের সভাপতি তাঁর বক্তব্যে বলেন, “আসাদুজ্জামান তুহিন ছিলেন একজন নিষ্ঠাবান ও সাহসী সাংবাদিক। তাঁর হত্যা গণমাধ্যমের জন্য অপূরণীয় ক্ষতি। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দ্রুত বিচারের দাবি জানাই।” অন্যান্য সাংবাদিক নেতারাও তাঁদের বক্তৃতায় গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তার ওপর গুরুত্বারোপ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews