1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম:
‘ফুলকি’র পাঠ পর্যালোচনা ও ব্যারিস্টার মো. ইকবাল হোসেনের সুস্থতা কামনায় বিশেষ দোয়া বেলকুচিতে স্বেচ্ছাসেবকদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী ধুনটে ক্রয় সূত্রে প্রাপ্ত ১০ শতক জমি জোরপূর্বক দখল করায় থানায় অভিযোগ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে সিরাজগঞ্জের বিশেষ আলোচনা সভা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন কেন্দ্রীয় নেত্রী রুনা গাজীর শিক্ষার মানোন্নয়নে হাসিনা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নতুন এডহক কমিটি:ফজলুল হক সভাপতি শতাব্দীর প্রাচীন কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরে নতুন ভক্ত সেবার নির্ধারিত স্থান শুভ উদ্বোধন করলেন ভিপি অমর কৃষ্ণ দাস আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে,বেলকুচি সদর ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত রাণীনগরে আহত শিশুর চিকিৎসায়  উপজেলা বিএনপির আর্থিক সহায়তা স্থানীয় নির্বাচনে সরব চিতলমারী : সমাজসেবার ব্রত নিয়ে চেয়ারম্যান পদে আলোচনায় অছিকুর দীর্ঘ রাজনৈতিক জীবনে সাংগঠনিক দায়িত্ব পালন, হামলা ও কারাবরণের অভিজ্ঞতা ধর্মপাশায় বিনামুল্যে ১৩৪০ জন শিশু পেল স্কুল ব্যাগ ধর্মপাশায় নিয়মিত স্কুলে উপস্থিত হয়ে প্রধান শিক্ষকের অর্থায়নে ইউনিফর্ম পেলো ৫১ শিক্ষার্থী ফ্রেমে বন্দী কিছু অব্যক্ত কথা সিরাজগঞ্জে জেলা স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ধুনটে দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা ত্রাণ সামগ্রী বিতরণ বালিয়াডাঙ্গীতে সাড়ে ৪ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২ আত্রাইয়ে নিখোঁজের ৩দিন পর বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার কলকাতার হোটেলে মর্মান্তিক অগ্নিকাণ্ডে সাভারের এক ব্যবসায়ী নিহত রাণীনগরে অতিরিক্তি দামে সার বিক্রি দুই ডিলারকে জরিমানা
শিরোনাম:
‘ফুলকি’র পাঠ পর্যালোচনা ও ব্যারিস্টার মো. ইকবাল হোসেনের সুস্থতা কামনায় বিশেষ দোয়া বেলকুচিতে স্বেচ্ছাসেবকদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী ধুনটে ক্রয় সূত্রে প্রাপ্ত ১০ শতক জমি জোরপূর্বক দখল করায় থানায় অভিযোগ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে সিরাজগঞ্জের বিশেষ আলোচনা সভা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন কেন্দ্রীয় নেত্রী রুনা গাজীর শিক্ষার মানোন্নয়নে হাসিনা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নতুন এডহক কমিটি:ফজলুল হক সভাপতি শতাব্দীর প্রাচীন কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরে নতুন ভক্ত সেবার নির্ধারিত স্থান শুভ উদ্বোধন করলেন ভিপি অমর কৃষ্ণ দাস আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে,বেলকুচি সদর ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত রাণীনগরে আহত শিশুর চিকিৎসায়  উপজেলা বিএনপির আর্থিক সহায়তা স্থানীয় নির্বাচনে সরব চিতলমারী : সমাজসেবার ব্রত নিয়ে চেয়ারম্যান পদে আলোচনায় অছিকুর

‘ফুলকি’র পাঠ পর্যালোচনা ও ব্যারিস্টার মো. ইকবাল হোসেনের সুস্থতা কামনায় বিশেষ দোয়া

  • প্রকাশিত : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

আলমগীর কবীর হৃদয় স্টাফ রিপোর্টার:পাবনায়, ২১ আগস্ট ২০২৬ নপম ফাউন্ডেশনের সাহিত্য-সংস্কৃতিবিষয়ক প্রকাশনা ‘ফুলকি’-এর পাঠ পর্যালোচনা এবং বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার মো. ইকবাল হোসেনের সুস্থতা ও দ্রুত আরোগ্য কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেল ৫টায় সরকারি এডওয়ার্ড কলেজের বিএনসিসি চত্বরে নপম ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ বুলবুল সরকারি কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ আলহাজ্ব প্রফেসর মোঃ আব্দুর রাজ্জাক। অনুষ্ঠান সঞ্চালনা করেন রেজাউল করিম শেখ।

অনুষ্ঠানে ‘ফুলকি’র প্রকাশনা, বিষয়বৈচিত্র্য, সাহিত্যিক মান, সামাজিক দায়বদ্ধতা এবং পাঠকের কাছে এর গ্রহণযোগ্যতা নিয়ে প্রাণবন্ত আলোচনা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, একটি সমাজের চিন্তা, সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধ বিকাশে সাহিত্য ও মননশীল প্রকাশনার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ‘ফুলকি’ দায়িত্বশীল প্রকাশনার এই ধারাকে আরও সমৃদ্ধ করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

আলোচনায় অংশ নেন বিশিষ্ট কথাসাহিত্যিক ডা. মোখলেস মুকুল, বিশিষ্ট কথাসাহিত্যিক অধ্যাপক আখতার জামান, উপাধ্যক্ষ, শহীদ বুলবুল সরকারি কলেজ এবং চলচ্চিত্র নির্মাতা দেওয়ান বাদল।

এ সময় উপস্থিত ছিলেন নপম ফাউন্ডেশনের সহসভাপতি আকরাম হোসাইন, ফাউন্ডেশনের শুভার্থী রুমানা রশীদ, সাংস্কৃতিক কর্মী সিয়াম মাহমুদ, কাওছার হোসাইন, শিক্ষার্থী রাতুল শেখ, নিরব খান, আরিফুল ইসলাম, কিবরিয়া হোসাইন কিরনসহ সাহিত্য-সংস্কৃতির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও সুধীজন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার মো. ইকবাল হোসেনের সুস্থতা ও দ্রুত আরোগ্য কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন অনুষ্ঠানের সভাপতি আলহাজ্ব প্রফেসর মোঃ আব্দুর রাজ্জাক। এ সময় তিনি ব্যারিস্টার মো. ইকবাল হোসেনের দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনা করেন।

সভাপতির বক্তব্যে আলহাজ্ব প্রফেসর মোঃ আব্দুর রাজ্জাক ‘ফুলকি’র মতো সৃজনশীল ও মননশীল প্রকাশনার ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সাহিত্য-সংস্কৃতির চর্চা মানুষের চিন্তাকে পরিশীলিত করে এবং সমাজে ইতিবাচক পরিবর্তনের পথ তৈরি করে।

আয়োজকরা জানান, নপম ফাউন্ডেশন ভবিষ্যতেও সাহিত্য, সংস্কৃতি, শিক্ষা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন সৃজনশীল ও মননশীল উদ্যোগ অব্যাহত রাখবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews