
মান্নান শেখ সিরাজগঞ্জ প্রতিনিধিঃ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে( শুক্রবার২১ আগস্ট) বিকালে উপজেলা ও পৌর বিভিন্ন ওয়ার্ড থেকে উৎসব মুখর পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকীর উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বের হয়ে বেলকুচি সরকারি কলেজ মাঠ চত্বর একত্রিত হয়ে র্যালিটি বেলকুচি পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এসময় বেলুন ও ফেস্টুন উড়িয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন আনন্দ র্যালি ও আলোচনা সভা চালা গ্যারেজ বাজার সংলগ্ন এসে সমাপ্ত করেন।
আনন্দ র্যালি ও আলোচনা সভায় এসময় বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক নুরে আলম,বেলকুচি উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক রাজিব আহমেদ, বেলকুচি উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব খাইরুল ইসলাম আইয়ুব,বেলকুচি পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর ফারুক পলাশ।বেলকুচি পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব
আসাদুজ্জামান লবণ সহ- বেলকুচি ও পৌর
স্বেচ্ছাসেবকদলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply