
শফিকুল ইসলাম সোহেল (সাভার প্রতিনিধি) : ৭২ ঘন্টার মধ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের সকল খুনিদের গ্রেফতার করা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলার ঘোষনা সাভার প্রেসক্লাব নেতৃবৃন্দের।
আজ শনিবার দুপুর ১২টার সাভার প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে এ কথা বলেন নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা আরও বলেন, এক তুহিনকে হত্যা করলেও সারাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা হাজারো তুহিন রয়েছে। যারা অপরাধীদের প্রকাশ্যে আনতে সর্বদা কাজ করে যাচ্ছে । এ সময় সাংবাদিকদের বিরুদ্ধে বিভিন্ন হামলা-মামলার সমালোচনা করে অবিলম্বে তা বন্ধ করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো। অন্যথায় কঠোর আন্দোলনের ঘোষণা দেন তারা।
এতে সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, একুশে টেলিভিশনের প্রতিনিধি সাহেদ জুয়েল, গাজী টিভির আজিম উদ্দিন, গ্লোবাল টিভির তোফাসানী, এটিএন বাংলার শেখ বাশার, ইনকিলাবের সেলিম আহমেদ, নাগরিক টিভির আখলাকুর রহমান আকাশ, এশিয়ান টিভির আহসানউল্লাহ, দৈনিক যমুনা এক্সপ্রেসের শফিকুল ইসলাম সোহেল সহ সাভারের বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য বৃহস্পতিবার রাতে গাজীপুরের চান্দনা এলাকায় সন্ত্রাসীদের কর্মকাণ্ড ভিডিও করতে গেলে বাধা দেন সন্ত্রাসীরা। ভিডিও ডিলেট করতে বললে তা ডিলিট করতে অস্বীকার জানান গাজীপুরের প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন। পরে ক্ষীপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে প্রকাশ্যে নির্মমভাবে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনার পর সারাদেশে প্রতিবাদের ঝড় উঠে। গ্রেফতার হয় কয়েকজন। জড়িত অন্যদের ও তাদের সহযোগিদের গ্রেফতারে সারাদেশে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
০৯•০৮•২০২৫
Leave a Reply