
নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী আনন্দ ধারা নৃত্যকলা একাডেমির সভাপতি ডা: কার্তিক চন্দ বর্মণ এর জন্মদিন পালিত হয়েছে।
সোমবার (১ জুলাই) বিকেলে শহরের কালীবাড়ী রোডস্থ আনন্দ ধারা নৃত্য কলা একাডেমির সভাপতি ডা: কার্তিক চন্দ্র বর্মণ কে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন,সামাজিক সংগঠন,বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিগণ এসময় ফুলেল শুভেচ্ছা ও মিষ্টি মুখ করান।
এবিষয়ে আনন্দ ধারা নৃত্য কলা একাডেমির সভাপতি ডা: কার্তিক চন্দ্র বর্মণ বলেন,আমি সকল শুভাকাঙ্ক্ষী কাছে চির কৃতজ্ঞ। আমাকে যারা ভালোবাসে বিভিন্ন ভাবে আমার
জন্মদিনে শুভেচ্ছা দিয়েছেন তা সত্যিই আমাকে খুব অনুপ্রাণিত ও আনন্দ দিয়েছে। আমি সবার সহোযোগিতা, দোয়া এবং ভালোবাসায় বেচেঁ থাকতে চাই। বিশেষ করে আমাকে যারা মুঠোফোনে,সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এবং সরাসরি আমার অফিসে এসে ফুলেল শুভেচ্ছা এবং মিষ্টি মুখ করান আমি তাদের ভালোবাসায় মুগ্ধ। আমার পরিবারের সকল প্রিয় সদস্য বৃন্দ এবং আনন্দ ধারা নৃত্যকলা একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক ও সম্মানিত নৃত্য শিক্ষক স্নেহের ছোট ভাই মো:তৌহিদুল ইসলাম আমাকে যে ভাবে সম্মানিত করেছেন আমি খুবই আনন্দিত।
এসময় ফুলেল শুভেচ্ছা ও মিষ্টি মুখ করানো সময় উপস্থিত ছিলেন,আনন্দ ধারা নৃত্যকলা একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক ও নৃত্য শিক্ষক মো:তৌহিদুল ইসলাম,সদস্য মো:অর্ক,মো:স্মরণ সহ ওষুধ কোম্পানির প্রতিনিধি মো:মনির হোসেন,আব্দুর রাজ্জাক প্রমুখ।
Leave a Reply