
ইনকিয়াদ আহম্মেদ রাফিন ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :
ঝিকরগাছায় উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (৫ আগষ্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ভুপালী সরকার। সভা সঞ্চালনার দায়িত্ব পালন করেন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলিম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মাদ নজরুল ইসলাম খাঁন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর মোহাম্মদ গাজী, উপজেলা প্রশাসনের কর্মকর্তারা বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ সহ সুশীল সমাজের সদস্য ও শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা গণতন্ত্র প্রতিষ্ঠায় ৫ আগস্টের ঐতিহাসিক ভূমিকার কথা তুলে ধরেন এবং দিবসটির তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। শেষে জাতির শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
Leave a Reply