
সোহান আহমেদ ( ধর্মপাশা প্রতিনিধি) সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা পরিষদ নির্বাচনে আজ ২১এপ্রিল ছিল প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এই উপজেলায় চেয়ারম্যান পদে ছয়জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ছয়জন ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে পাঁচজন প্রার্থী অনলাইনে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধর্মপাশা উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের সর্বশোষ সময়সীমা ছিল ২১এপ্রিল। ওইদিন পর্যন্ত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে যারা মনোনয়ন পত্র জমা দিয়েছেন তাঁরা হলেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস আর হায়দার চৌধুরী, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক নাসরিন সুলতানা দিপা,ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ মুরাদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো.সাইফুল ইসলাম চৌধুরী ও কুয়েত প্রবাসী মো. বাশার তালুকদার। এ ছাড়া ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ছয়জন ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে পাঁচজন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল দিয়েছেন।
ধর্মপাশা উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মঞ্জুরুল হক বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান (পুরুষ) ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে মোট ১৭জন প্রার্থী অনলাইনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। চলতি বছরের ২১মে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষে আমাদের সর্বরকম প্রস্তুতি রয়েছে
Leave a Reply