1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. paul54@gmail.com : pauldavis :
  3. wordpUser10@org.com : supe1User10 :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
বেলকুচিতে পুলিশের অভিযানে মজুদকৃত ১ হাজার ৭৪৪ লিটার জ্বালানী তেল সহ অসাধু ব্যবসায়ী আটক ঠাকুরগাঁওয়ে রাতের আঁধারে পেট্রল পাচার: ২০০ লিটারসহ দুইজন আটক, জরিমানা মৌসুমের শুরুতেই বাগুড়ী বাজারে আম জমে উঠেছে গুটি আমের বেচাকেনা রাণীনগরে ২০০পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার রাণীনগরে শতাধীক অবৈধ স্থাপনা উচ্ছেদ ঝিকরগাছায় এম আর টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন স্বাস্থ্যসেবায় গাফিলতি ৪ ক্লিনিককে জরিমানা করলো প্রশাসন আত্রাইয়ে পাচারের সময় ১১২লিটার পেট্রোল জব্দ মৌলভীবাজার জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত রাণীনগরে মাদক মামলার আসামী গ্রেফতার ঝিকরগাছায় জামায়াতের রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত ঝিকরগাছায় ইউএনওর হস্তক্ষেপে পরিবারে ফিরছে ৭ বছরের শিশু মৌলভীবাজারে ছাত্রশিবিরের ২ দিনব্যাপী ‘সাথী শিক্ষাশিবির’ সম্পন্ন ঝিকরগাছায় কালবৈশাখীর তান্ডব: ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি জিয়ার খাল পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ রাণীনগরে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষককে সাময়িক বরখাস্ত নাসিরনগরের চাতলপাড়ে নিখোঁজের ৭ ঘণ্টা পর কবরস্থানের পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার রাণীনগরে বিজ্ঞান মেলার সমাপণী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু ২০ এপ্রিল, লক্ষ্যমাত্রা ১.৪২ লাখ শিশু ঝিকরগাছায় এমআর টিকাদান ক্যাম্পেইন সফল করতে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত

বায়তুল মোকাররমের খতিব নিয়ে যা জানাল ইসলামিক ফাউন্ডেশন

  • প্রকাশিত : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ১৪৫ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্টঃ জাতীয়  মসজিদ বায়তুল মোকাররমে নতুন খতিব নিয়োগ দেওয়ার যে সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এর প্রতিবাদ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

সংস্থাটি বলছে, বায়তুল মোকাররম জাতীয় মসজিদে নতুন খতিব, কিংবা ভারপ্রাপ্ত খতিব নিয়োগ দেওয়া হয়নি। একজনকে শুধু নামাজ পড়ানোর দায়িত্ব দেওয়া হয়েছে। এর বেশি কিছু নয়।

mostbet

বিভিন্ন সংবাদপত্রে এ বিষয়ে ভুল খবর প্রচার হচ্ছে।
গতকাল শুক্রবার (৩০ আগস্ট) ইসলামিক ফাউন্ডেশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকা, টেলিভিশন চ্যানেল ও অনলাইন পোর্টালে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব বা ভারপ্রাপ্ত খতিব নিয়োগ সংক্রান্ত একটি সংবাদ ইসলামিক ফাউন্ডেশনের দৃষ্টিতে এসেছে। এ সংবাদটি ভিত্তিহীন ও অসত্য।

প্রকৃতপক্ষে, বায়তুল মোকাররম জাতীয় মসজিদে কাউকে খতিব বা ভারপ্রাপ্ত খতিব হিসেবে নিয়োগ কিংবা দায়িত্ব দেওয়া হয়নি এবং ইসলামিক ফাউন্ডেশন থেকে কোনো পত্র বা অফিস আদেশ জারি করা হয়নি।
প্রকৃত বিষয়টি হলো- বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা মুফতি কহুল আমিন কিছুদিন যাবত মসজিদে না আসায় তার স্থলে ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ ও মুহাদ্দিস ড. ওয়ালীযুর রহমান খানকে নামাজ পড়ানোর দায়িত্ব দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভিত্তিহীন সংবাদ প্রকাশ বা প্রচারের বিষয়টি খতিয়ে দেখার জন্য ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ও মার্কেট বিভাগের পরিচালক মো. আবু সাইদকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এর আগে গতকাল বৃহস্পতিবার (২৯ আগস্ট) ধর্ম মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার বলেন, গত ৫ আগস্টের পর আত্মগোপনে চলে গেছেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা মুফতি রুহুল আমীন।

সে কারণে সেখানে নামাজ পড়ানোর জন্য নতুন একজনকে দায়িত্ব দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews