1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. paul54@gmail.com : pauldavis :
  3. wordpUser10@org.com : supe1User10 :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
ঠাকুরগাঁওয়ে রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু জুড়ীতে আজিজ কিবরিয়ার উদ্যোগে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ৩ মাদকসেবীর কারাদণ্ড জন্মদিন উপলক্ষে ৮৭ তম রক্তদান, মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত জোবায়দুল হক রাজু ধর্ষণ প্রতিরোধ মঞ্চ, হবিগঞ্জ জেলা শাখার কমিটি গঠন কোথায় যাবে শিশুরা,আত্রাইয়ে শিশু ধর্ষণচেষ্টার প্রতিবাদে মানবন্ধন চাঁপাইনবাবগঞ্জে খাস জমি থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন-আতঙ্কে এলাকাবাসী রাণীনগরে চাল,সার-বীজ বিতরণ ও ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন রাণীনগরে মানবিক সহায়তা ও কৃষি প্রণোদনা উদ্বোধন-এমপি রেজাউল ইসলাম রেজু সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ রাণীনগরে ৪০ লিটার মদ ও ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি আটক চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ভারতীয় চোরাই মোবাইল ফোন জব্দ রাণীশংকৈলের ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের রহনপুরে ডিএনসি’র অভিযানে ৭৫ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার,আটক ১ গরুর মাংস রান্না করায় ভারতে বাড়ি থেকে তিন নারীকে গ্রেপ্তার ধর্মপাশায় এক হাত বাঁধা অবস্থায় নদীতে ঝাঁপ দিয়ে চুরির অভিযোগে আটক ব্যক্তির পলায়ন গৌরী আরবান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসএমসি’র সাধারণ সভা অনুষ্ঠিত নাসিরনগরে ফান্দাউক দরবার শরীফে ১০ দিনব্যাপী শোহাদায়ে কারবালা মাহফিল অনুষ্ঠিত দুই শত বছরের ঐতিহ্য রক্ষায় নতুন পথচলা কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরের নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা নজরুল বিশ্ববিদ্যালয়ে ২৮ জুন থেকে শুরু হচ্ছে ৫ দিনব্যাপী “গবেষণা সপ্তাহ ২০২৬”
শিরোনাম:
ঠাকুরগাঁওয়ে রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু জুড়ীতে আজিজ কিবরিয়ার উদ্যোগে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ৩ মাদকসেবীর কারাদণ্ড জন্মদিন উপলক্ষে ৮৭ তম রক্তদান, মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত জোবায়দুল হক রাজু ধর্ষণ প্রতিরোধ মঞ্চ, হবিগঞ্জ জেলা শাখার কমিটি গঠন কোথায় যাবে শিশুরা,আত্রাইয়ে শিশু ধর্ষণচেষ্টার প্রতিবাদে মানবন্ধন চাঁপাইনবাবগঞ্জে খাস জমি থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন-আতঙ্কে এলাকাবাসী রাণীনগরে চাল,সার-বীজ বিতরণ ও ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন রাণীনগরে মানবিক সহায়তা ও কৃষি প্রণোদনা উদ্বোধন-এমপি রেজাউল ইসলাম রেজু সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ

বেলকুচিতে আপন ভাইয়ের মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও প্রাণ নাশের হুমকির প্রতিবাদে সংবাদ সন্মেলন 

  • প্রকাশিত : সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ৫৬ বার পড়া হয়েছে
বেলকুচি  প্রতিনিধি:সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুলদিয়া গ্রামে আপন ছোট ভাইয়ের মিথ্যা মামলা ও কথিত সাংবাদিক সোহরাওয়ার্দী হোসেনের চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী আলীমের পরিবার। সোমবার সকালে উপজেলার ধুলদিয়া গ্রামে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
ভুক্তভোগী আব্দুল আলীম  লিখিত বক্তব্যে বলেন, ২০১৮ সালে আমার স্ত্রী ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বারের প্রার্থী হওয়ার পর আমার ছোট ভাই বুদ্দু সরকার তার স্ত্রীকে প্রার্থী করেন। তার স্ত্রীকে নির্বাচন থেকে বসিয়ে দেওয়ার জন্য আমার কাছ থেকে চাঁদা দাবি করেন। পরে আমি চাঁদা দেয়নি এর কারনে আমার স্ত্রী যখন ভোটের মাধ্যমে মেম্বার নির্বাচিত হয়। তার কিছু দিন পরে সুকৌশলে আমার ঘরে অস্ত্র দিয়ে আমার স্ত্রীকে গ্রেপ্তার করায়। পরে আমার স্ত্রীকে ছাঁড়ানোর জন্য ৫ লাখ টাকা দাবি করলে আমি পরে আড়াই লাখ টাকা দেয়। কিন্তু আমার স্ত্রী ছাড়া পায়নি।

তিনি আরও বলেন, গত উপজেলা পরিষদে আমি ভাইস চেয়ারম্যানের প্রার্থী হই। আমার ভাই বুদ্দু সরকার নির্বাচন করে দেবে বলে আমার কাছ থেকে একটা বাইক আর প্রতিদিনের জন্য খরচ হিসাবে ৫০ হাজার টাকা দাবি করে। কিন্তু দিনে অস্বাকৃতি জানায়। আমি নির্বাচনে হেরে যাওয়ার পর বুদ্দু সরকার আমার বিরুদ্ধে  মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার জন্য থানায়  অভিযোগ করেন। পরে স্থানীয় এক কথিত সাংবাদিক থানার অভিযোগের ভিত্তিতে আমার কাছে নিউজ করার ভয় দেখিয়ে টাকা দাবি করে। টাকা দিতে ওনিহা প্রকাশ করলে। তার কিছু দিন পর আমার ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে একটা পত্রিকা ও ২৫ হাজার টাকা দাবি করে চিরকুট লিখে রেখে যান। যা সিসি ক্যামেরা ফুটেজে ধরা পরেছে। এবং ওই কথিত সাংবাদিক আমার বিরুদ্ধে আমাকে হয়রানি করার জন্য থানায় মিথ্যা জিডি করেন। আমাকে সহ আমার পরিবারকে মেরে ফেলার হুমকি প্রদান করে আছে প্রতিনিয়ত। তাদের অত্যাচারে  নিরুপায় হয়ে পড়েছি। বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চালিয়ে যায় । এতে আমরা শারীরিক, মানসিক, আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্থ হই। এই সংবাদ সন্মেলনের মাধ্যমে মিথ্যা মামলা ও প্রাণ নাশের হুমকি থেকে রক্ষায় আমরা প্রশাসনের সৃদৃষ্টি কামনা করছি। সংবাদ সন্মেলনে আরও উপস্থিত ছিলেন আব্দুল আলীমের স্ত্রী রেবা খাতুন, পিতা পাশু সরকার, ছেলে রকিবুল ইসলাম রকি, বড় ভাই সোহরাওয়ার্দী সরকার।

এ বিষয়ে বুদ্দু সরকারের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

সোহরাওয়ার্দী হোসেন জানান, আলিম ও তার ভাই বুদ্দু পারিবারিক ও উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে দুই ভাইয়ের মাঝে ঝামেলা হয়। সেই বিষয়ে বুদ্দু থানায় একটা অভিযোগ করে। সেই অভিযোগের  ভিত্তিতে আমি একটা নিউজ করি। নিউজ করার কারণে ৮ জুন সকালে মবুপুর ব্রিজের পাশে আলীমের নেতৃত্বে চার-পাঁচজন ব্যক্তি আমাকে প্রকাশ্যে প্রাননাশেরর হুমকি দেয়। আমি এ ব্যাপারে থানায় অভিযোগ করি। বিষয়টি বর্তমানে বিচারাধীন, সে অনেকের মাধ্যমে বিষয়টি মিটমাট করে নেওয়ার চেষ্টা করতে না পেরে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ সাজিয়ে সাংবাদিক সম্মেলন করেছে। আমার বিরুদ্ধে তার অভিযোগ থাকলে আইনি পদক্ষেপ নিক। তা না করে সে একেক সময় একেকজনের কাছে না না রকমের কথা বলছে। আজ সাংবাদিক সম্মেলন করে আমার মানহানি করার চেষ্টা করছে। আমি তার বিরুদ্ধে যে নিউজ হয়েছে সেই পত্রিকার কপি দিতে গিয়ে ছিলাম। অন্য কোন চিরকুট বা টাকা দাবি করি নাই। তবে নির্বাচনের সময় কিছু টাকা দিতে চেয়ে ছিলেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews