
শফিকুল ইসলাম সোহেল (সাভার প্রতিনিধি) : সাভারে গত চব্বিশ ঘন্টায় পুলিশের পৃথক অভিযানে সাভারে বৈষম্য বিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার চার আসামিসহ পৃথক মামলায় ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদের পৃথক মামলায় আজ সোমবার আদালতে পাঠানো হয়।
পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, বৈষম্য বিরোধী হত্যা মামলায় কাশেম খানের ছেলে নূর মোহাম্মদ, সালাম মৃধার ছেলে বাহাদুর মৃধা, কেরামত মিয়ার ছেলে আতাউর রহমান, মৃত সিদ্দিকুর রহমানের ছেলে ইউনুছ আলী ইমনকে গ্রেফতার করা হয়। তারা আশুলিয়া থানা যুবলীগের কর্মী বলে জানায় পুলিশ। এছাড়াও মোঃ মাহফুজুর রহমান, বাদল হোসেন, আব্দুর রহিম, রায়হান, সিহাদ, আল আমীন, রাজু আহমেদ, স্বপন, নবাব, সিরাজুল ইসলাম, আজাদুর ইসলাম, মোরসালীন, সোহেল ও সোহাগ পেদা নামে ১৫ জনকে পৃথক মামলায় পৃথক স্থান থেকে গত চব্বিশ ঘন্টায় গ্রেফতার করে পুলিশ ।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির জানান গ্রেফতারকৃতদের অভিযুক্ত মামলায় আদালতে পাঠানো হয়েছে। তাদের অন্য সহযোগিদের আইনের আওতায় আনতে পুলিশ অভিযান অব্যাহত রাখবে বলেও জানান তিনি।
Leave a Reply