
ছাম্মি আহমেদ আজমীর :শুক্রবার ভোরে সিরাজগঞ্জে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিএনপির প্রভাতফেরীতে নেতৃত্ব দেন স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
প্রভাতফেরীতে বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মীরা অংশ নেন। প্রভাতফেরী শেষে বায়ান্নর ভাষা আন্দোলনে সিরাজগঞ্জের প্রথম শহিদ মিনারে বায়ান্নর ভাষা আন্দোলনে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ।
এসময় উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি,সাবেক জাতীয় সংসদ সদস্য রুমানা মাহমুদ,সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু,সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল,সহ সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা,যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ খান হাসান,সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply