
নিজস্ব প্রতিবেদক :সিরাজগঞ্জ সিরাজগঞ্জ জেলার গণমাধ্যম কর্মীদের সাথে সদর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ন কবিরের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(২৭আগষ্ট) বিকেল ৫ টায় সদর থানা প্রাঙ্গনে নবগত অফিসার ইনচার্জ মো:হুমায়ন কবিরের সভাপতিত্বে এই সভার আয়োজন করা হয়।
সদর থানার ওসি মো.হুমায়ন কবির তার বক্তব্যে মাধ্যমে সাংবাদিকদের কাছ থেকে জেলার বিভিন্ন বিষয়ে তথ্য জানেন এবং জেলার বর্তমান চিহ্নিত সমস্যাগুলো সমাধানে বিভিন্ন উদ্যোগের বিষয় অবগত করেন।
এসময় বক্তব্য দেন সদর থানার ওসি (অপারেশন) সুমন চন্দ্র দাস,প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুনার রশিদ খান হাসান,সাবেক সভাপতি হেলাল আহমেদ,সাবেক সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু,জনকন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার নুরুল ইসলাম বাবু,সিরাজগঞ্জ প্রতিদিন পত্রিকা নির্বাহী সম্পাদক সিনিয়র সাংবাদিক ইসমাইল হোসেন,যমুনা প্রবাহ পত্রিকা নির্বাহী সম্পাদক আব্দুল মজিদ সরকার, সিরাজগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক ও এনটিভির জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম ইন্না,এটিএন বাংলা ও নিউজের জেলা প্রতিনিধি ফেরদৌস হাসান,কালের কন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি ইসরাইল বাবু,সিরাজগঞ্জ প্রেস ক্লাবের আহবায়ক কমিটির সদস্য ও বাংলাদেশ প্রতিদিন এবং নিউজ ২৪ এর জেলা প্রতিনিধি আব্দুস সামাদ সায়েম, চ্যানেল ২৪ জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক হীরক গুণ, ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি দীলিপ গৌর প্রমুখ। এছাড়া জেলার প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।সভার শুরুতে সিরাজগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত অফিসার ইনচার্জ মো: হুমায়ন কবিরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এস,আই সাইফুল ইসলাম।
Leave a Reply