1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
ধর্মপাশায় বিনামুল্যে ১৩৪০ জন শিশু পেল স্কুল ব্যাগ ধর্মপাশায় নিয়মিত স্কুলে উপস্থিত হয়ে প্রধান শিক্ষকের অর্থায়নে ইউনিফর্ম পেলো ৫১ শিক্ষার্থী ফ্রেমে বন্দী কিছু অব্যক্ত কথা সিরাজগঞ্জে জেলা স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ধুনটে দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা ত্রাণ সামগ্রী বিতরণ বালিয়াডাঙ্গীতে সাড়ে ৪ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২ আত্রাইয়ে নিখোঁজের ৩দিন পর বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার কলকাতার হোটেলে মর্মান্তিক অগ্নিকাণ্ডে সাভারের এক ব্যবসায়ী নিহত রাণীনগরে অতিরিক্তি দামে সার বিক্রি দুই ডিলারকে জরিমানা কার পক্ষে সদর ইউনিয়নের রায়? আস্থার অন্য নাম নিয়ামত খান বেলকুচি পৌরসভা কার্যালয়ে শত শত ডাস্টবিন, রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে ময়লা-আবর্জনা উত্তরণ সাহিত্য আড্ডা অনুষ্ঠিত মাদক বিরোধী অভিযানে ০৯ জন আটক, বিভিন্ন মেয়াদের সাজা মানবতার সেবায় প্রতিশ্রুতিবদ্ধ মেম্বার পদে আলোচনায় শাহ আলম গোবিন্দগঞ্জে মোটরসাইকেল দূর্ঘটনায় চালকের মৃত্যু ধুনটে চারদিন ব্যাপী রামনগর নদী বন্দরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ মেলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি, থানায় জিডি রাণীনগরে জাতীয় মৎস্য পক্ষ পালিত বুড়িশ্বর ইউনিয়নে গণসংযোগে ব্যস্ত সাবেক ছাত্র নেতা সাংবাদিক তাকিউল ইসলাম,মানুষের পাশে থাকার অঙ্গীকার ‎ বেলকুচিতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
শিরোনাম:
ধর্মপাশায় বিনামুল্যে ১৩৪০ জন শিশু পেল স্কুল ব্যাগ ধর্মপাশায় নিয়মিত স্কুলে উপস্থিত হয়ে প্রধান শিক্ষকের অর্থায়নে ইউনিফর্ম পেলো ৫১ শিক্ষার্থী ফ্রেমে বন্দী কিছু অব্যক্ত কথা সিরাজগঞ্জে জেলা স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ধুনটে দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা ত্রাণ সামগ্রী বিতরণ বালিয়াডাঙ্গীতে সাড়ে ৪ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২ আত্রাইয়ে নিখোঁজের ৩দিন পর বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার কলকাতার হোটেলে মর্মান্তিক অগ্নিকাণ্ডে সাভারের এক ব্যবসায়ী নিহত রাণীনগরে অতিরিক্তি দামে সার বিক্রি দুই ডিলারকে জরিমানা কার পক্ষে সদর ইউনিয়নের রায়? আস্থার অন্য নাম নিয়ামত খান

হাসিনা ও তাঁর দোসরদের বিচারের আওতায় এনে বিচার করা হোক-রফিকুল ইসলাম খান

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ১২৫ বার পড়া হয়েছে

মুকুল হোসেন সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জে প্রতিবাদে সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা মোঃ রফিকুল ইসলাম খান তার বক্তব্যে বলেন, পতিত স্বৈরাচার ফ্যাসিবাদ খুনি সরকার শেখ হাসিনা সহ সকল খুনী অপরাধীদের আইনের এনে বিচারের মুখোমুখি করা হোক। পতিত ফ্যাসিস স্বৈরাচারী খুনি শেখ হাসিনা সরকার জামায়াত -শিবির নেতা-কর্মীদের নির্মূল করার জন্য হামলা, মামলা, জেল, জুলুম, হুলিয়া, লুঠপাট, অত্যাচার, নির্যাতন, গুম, খুন অপহরনের মতো মানবতাবিরোধী অপরাধ কর্মকান্ড চালিয়ে ছিল। বাংলাদেশ জামায়াত ইসলামী ও শিবিরের আন্দোলনকে স্তব্ধ করতে না পেরে নির্বাহী আদেশে নিষিদ্ধ ঘোষনা করেছিল, দেশের ছাত্র-জনতা গণ অভ্যূত্থানের মাধ্যমে স্বৈরাচারী খুনি হাসিনা সরকারকে ক্ষমতা থেকে হঠানোর পর দেশের জনগণ আজ আওয়ামী লীগকেই নিষিদ্ধ ঘোষনা করেছে। আওয়ামী লীগের সকল খুনি, অপরাধী, অর্থ পাচারকারী, লুন্ঠন কারীদের বিচার করতে হবে।

২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লগি-বৈঠার বর্বরোচিত হামলার ঘটনায় বিচারের দাবি ও শহীদদের স্মরণে বিশাল প্রতিবাদ সমাবেশে উপরোক্ত কথাগুলো বলেছেন।

বাংলাদেশ জামায়াত ইসলামী সিরাজগঞ্জ শহর শাখার আয়োজনে,বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেলে সিরাজগঞ্জ শহরের প্রাণকেন্দ্র বাজার স্টেশন চত্ত্বরে বিশাল সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা মোঃ রফিকুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিরাজগঞ্জ জেলা শাখা’র আমীর জননেতা অধ্যক্ষ মাওলানা মোঃ শাহীনুর আলম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী, সিরাজগঞ্জ শহর শাখার আমীর অধ্যাপক মোঃ আব্দুল লতিফ।
অনুষ্ঠান পরিচালনা করেন , বাংলাদেশ জামায়াতে ইসলামী শহর শাখার সেক্রেটারি মাওলানা মোঃ মোস্তফা মাহমুদ।

বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন , জেলা জামায়াতে ইসলামী জেলা নায়েবে আমীর অধ্যক্ষ আলী আলম, নায়েবে আমীর মাওলানা মোঃ আব্দুস ছালাম, জেলা সেক্রেটারি অধ্যাপক মোঃ জাহিদুল ইসলাম, জেলা শাখার প্রচার শাখার প্রচার ও মিডিয়া সম্পাদক অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সেক্রেটারি অ্যাডঃ মাসুদুর রহমান, জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি অ্যাডঃ মোঃ ছাইদুল ইসলাম খান, বাংলাদেশ জামায়াত ইসলামী সিরাজগঞ্জ সদর উপজেলা শাখার আমীর মাওলানা মোঃ আতাউর রহমান খান, উল্লাপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মোঃ শাহজাহান খান,বেলকুচি উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোঃ আরিফুলইসলাম,
জেলা ছাত্রশিবির সভাপতি আলহাজ উদ্দিন,
ছাত্রশিবির সিরাজগঞ্জ শহর শাখার সভাপতি মোঃ তারিকুল ইসলাম প্রমুখ।
এ সময়ে বাংলাদেশ জামায়াত ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার বিভিন্ন ইউনিটের হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews