1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
ঝিকরগাছায় উলাসী সৃজনী সংঘের আয়োজনে গাছের চারা বিতরণ জয়পুরহাটে ৩৩ বিএনসিসির ক্যাম্পিং, অংশ নিচ্ছেন ৩০০ ক্যাডেট কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী জয়পুরহাটে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও বৃক্ষের চারা বিতরণ ঝিকরগাছায় আইনশৃঙ্খলা কমিটি সভা সন্ত্রাসী চাঁদাবাজ কোনো দলের নয় এমপি ডা:ফরিদ সংসদ সদস্য মশিউর রহমান কে সংবর্ধনা প্রদান সিরাজগঞ্জ সরকারি কলেজে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে পল্লীমঙ্গল পলিটেকনিক্যাল কলেজের পাশে লাশ উদ্ধার সিরাজগঞ্জে দুইশত বছরের ঐতিহ্যবাহী কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরে পাঁচ দিনব্যাপী ঝুলনযাত্রা শুরু ‘অসুস্থ না হয়ে অসুস্থতার কারণ দেখিয়ে ক্লাস ফাঁকি’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ঝিকরগাছায় হার্টে ৪ টি ব্লক সাজল হোসেনকে জেলা পরিষদের তিন লক্ষ টাকার আর্থিক সহায়তার চেক হস্তান্তর করলেন এমপি ডা:ফরিদ ঝিকরগাছায় অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী কিশোরীর গর্ভপাত! কিশোরীর পাশে বাবরআলী সরদার বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয় জয়পুরহাটে বরেন্দ্র এক্সপ্রেসের কয়েল স্প্রিং ও বডি ভেঙে ট্রেন চলাচল বন্ধ, বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা বাংলাদেশ জামায়েতে ইসলমীর জয়পুরহাট জেলায় রোকন সম্মেলন অনুষ্ঠিত হয় রাণীনগরে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন ‎ সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মাসিক কার্যকরী সভা অনুষ্ঠিত ‘ফুলকি’র পাঠ পর্যালোচনা ও ব্যারিস্টার মো. ইকবাল হোসেনের সুস্থতা কামনায় বিশেষ দোয়া বেলকুচিতে স্বেচ্ছাসেবকদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী ধুনটে ক্রয় সূত্রে প্রাপ্ত ১০ শতক জমি জোরপূর্বক দখল করায় থানায় অভিযোগ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে সিরাজগঞ্জের বিশেষ আলোচনা সভা
শিরোনাম:
ঝিকরগাছায় উলাসী সৃজনী সংঘের আয়োজনে গাছের চারা বিতরণ জয়পুরহাটে ৩৩ বিএনসিসির ক্যাম্পিং, অংশ নিচ্ছেন ৩০০ ক্যাডেট কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী জয়পুরহাটে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও বৃক্ষের চারা বিতরণ ঝিকরগাছায় আইনশৃঙ্খলা কমিটি সভা সন্ত্রাসী চাঁদাবাজ কোনো দলের নয় এমপি ডা:ফরিদ সংসদ সদস্য মশিউর রহমান কে সংবর্ধনা প্রদান সিরাজগঞ্জ সরকারি কলেজে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে পল্লীমঙ্গল পলিটেকনিক্যাল কলেজের পাশে লাশ উদ্ধার সিরাজগঞ্জে দুইশত বছরের ঐতিহ্যবাহী কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরে পাঁচ দিনব্যাপী ঝুলনযাত্রা শুরু ‘অসুস্থ না হয়ে অসুস্থতার কারণ দেখিয়ে ক্লাস ফাঁকি’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

‘অসুস্থ না হয়ে অসুস্থতার কারণ দেখিয়ে ক্লাস ফাঁকি’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

  • প্রকাশিত : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

মাসুদ রানা,বেলকুচি(সিরাজগঞ্জ)প্রতিনিধি:‘অসুস্থ না হয়ে অসুস্থতার কারণ দেখিয়ে ক্লাস ফাঁকি’—এমন শিরোনামে গত ২০ আগস্ট স্থানীয় দৈনিক কলম সৈনিক, আমার দিনকালসহ কয়েকটি অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন বেলকুচি মডেল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. আল মামুন।

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে এক বিবৃতিতে তিনি বলেন, গত ১০ আগস্ট থেকে ২৩ আগস্ট পর্যন্ত চিকিৎসাজনিত কারণে ছুটির জন্য তিনি বেলকুচি মডেল ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বরাবর যথাযথভাবে আবেদন করেন। এরপর চিকিৎসার জন্য প্রথমে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগে গিয়ে চিকিৎসকের পরামর্শ নেন। সেখানে প্রয়োজনীয় কয়েকটি পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করার পর চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় যাওয়ার পরামর্শ দেন। পরবর্তীতে তিনি চিকিৎসার উদ্দেশ্যে ঢাকায় যান।

মো. আল মামুন বলেন, চিকিৎসার বিষয়টি যথাযথ প্রক্রিয়ায় কলেজ কর্তৃপক্ষকে অবহিত করার পরও একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে। এতে তার ব্যক্তিগত ও পেশাগত সুনাম ক্ষুণ্ন হচ্ছে। তিনি এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

প্রতিবাদলিপিতে তিনি আরও বলেন, ২০২৩ সালে বেলকুচি উপজেলা যুবলীগের তৎকালীন আহ্বায়ক ও বেলকুচি পৌরসভার সাবেক মেয়র সাজ্জাদুল হক রেজা কলেজের গভর্নিং বডির সভাপতি থাকাকালে অনুষ্ঠিত একটি ব্রিফিংয়ে বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামীমের বক্তব্যে বলেছিলেন সাজ্জাদুল হক রেজা আমার ভাগিনা, আমার ভাই আব্দুর রাজ্জাক মন্ডল ও তো বিএনপি করেন তাই বলে তো আমাকে বিএনপি পরিবার বলা যাবে না।

আর আজ নিজের ভাই সেই রাজ্জাক মন্ডলের পরিচয় সবার আগে দিচ্ছেন প্রসঙ্গ টেনে তাকে নিয়ে বর্তমান অবস্থানের সঙ্গে পূর্বের বক্তব্যের অসঙ্গতি রয়েছে বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে মো. আল মামুন বলেন, পূর্বে তার পারিবারিক পরিচয়কে রাজনৈতিক পরিচয়ের সঙ্গে একীভূত না করার যে বক্তব্য দেওয়া হয়েছিল, বর্তমানে তার বিপরীত অবস্থান নেওয়া হয়েছে বলে তিনি মনে করেন। বিষয়টি নিয়ে তিনি প্রশ্ন তুলে বলেন, ব্যক্তির রাজনৈতিক পরিচয়ের পরিবর্তে তার পেশাগত দায়িত্ব ও ব্যক্তিগত যোগ্যতাকেই প্রাধান্য দেওয়া উচিত।

তিনি প্রকাশিত সংবাদের সংশ্লিষ্ট প্রতিবেদক ও কর্তৃপক্ষের কাছে প্রকৃত তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানান এবং ভবিষ্যতে কোনো ধরনের বিভ্রান্তিকর বা উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার অনুরোধ করেন।

প্রতিবাদকারী:
মো. আল মামুন
সহকারী অধ্যাপক
বেলকুচি মডেল ডিগ্রি কলেজ
বেলকুচি, সিরাজগঞ্জ

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews