1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে অনৈতিক কর্মকান্ডের অভিযোগে ৬জন নারী-পুরুষ আটক বেলকুচি সদর ইউনিয়ন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে সার ডিলারকে ৩০হাজার টাকা জরিমানা জয়পুরহাটে লোডশেডিংয়ে হিমাগারে আলু পচনের শঙ্কা, জেনারেটরে বাড়ছে খরচ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে চোরাই পথে আসা ট্রাকের ২৫ লক্ষ টাকার যন্ত্রাংশ জব্দ ঝিকরগাছায় তুলা কৃষক র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত, কৃষকদের মাঝে উপকরণ বিতরণ জয়পুরহাটে বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক শিক্ষার্থীদের মাঝে ইজিবাইক প্রদান ধুনট চিকাশী উচ্চ বিদ্যালয়ের অর্ধবার্ষিক  পরিক্ষায় কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার  বিতরণ ঝিকরগাছায় উলাসী সৃজনী সংঘের আয়োজনে গাছের চারা বিতরণ জয়পুরহাটে ৩৩ বিএনসিসির ক্যাম্পিং, অংশ নিচ্ছেন ৩০০ ক্যাডেট কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী জয়পুরহাটে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও বৃক্ষের চারা বিতরণ ঝিকরগাছায় আইনশৃঙ্খলা কমিটি সভা সন্ত্রাসী চাঁদাবাজ কোনো দলের নয় এমপি ডা:ফরিদ সংসদ সদস্য মশিউর রহমান কে সংবর্ধনা প্রদান সিরাজগঞ্জ সরকারি কলেজে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে পল্লীমঙ্গল পলিটেকনিক্যাল কলেজের পাশে লাশ উদ্ধার সিরাজগঞ্জে দুইশত বছরের ঐতিহ্যবাহী কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরে পাঁচ দিনব্যাপী ঝুলনযাত্রা শুরু ‘অসুস্থ না হয়ে অসুস্থতার কারণ দেখিয়ে ক্লাস ফাঁকি’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ঝিকরগাছায় হার্টে ৪ টি ব্লক সাজল হোসেনকে জেলা পরিষদের তিন লক্ষ টাকার আর্থিক সহায়তার চেক হস্তান্তর করলেন এমপি ডা:ফরিদ ঝিকরগাছায় অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী কিশোরীর গর্ভপাত! কিশোরীর পাশে বাবরআলী সরদার বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়
শিরোনাম:
রাণীনগরে অনৈতিক কর্মকান্ডের অভিযোগে ৬জন নারী-পুরুষ আটক বেলকুচি সদর ইউনিয়ন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে সার ডিলারকে ৩০হাজার টাকা জরিমানা জয়পুরহাটে লোডশেডিংয়ে হিমাগারে আলু পচনের শঙ্কা, জেনারেটরে বাড়ছে খরচ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে চোরাই পথে আসা ট্রাকের ২৫ লক্ষ টাকার যন্ত্রাংশ জব্দ ঝিকরগাছায় তুলা কৃষক র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত, কৃষকদের মাঝে উপকরণ বিতরণ জয়পুরহাটে বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক শিক্ষার্থীদের মাঝে ইজিবাইক প্রদান ধুনট চিকাশী উচ্চ বিদ্যালয়ের অর্ধবার্ষিক  পরিক্ষায় কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার  বিতরণ ঝিকরগাছায় উলাসী সৃজনী সংঘের আয়োজনে গাছের চারা বিতরণ জয়পুরহাটে ৩৩ বিএনসিসির ক্যাম্পিং, অংশ নিচ্ছেন ৩০০ ক্যাডেট

বেলকুচিতে শিশু সন্তানসহ পৌর মেয়র উপর হামলার এমপির এপিএসসহ ৬০জনের বিরুদ্ধে মামলা

  • প্রকাশিত : শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ৮৯ বার পড়া হয়েছে
মান্নান শেখ  বেলকুচি প্রতিনিধি:সিরাজগঞ্জের বেলকুচিতে স্থানীয় সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডলের ব্যক্তিগত সহকারী (এপিএস) সেলিম সরকারের নেতৃত্বে পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা ও তাঁর ৩ বছর বয়সী শিশু সন্তানের ওপরে হামলা ও মারধরের ঘটনায় ৬০জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। এ ঘটনার পর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা নিজে বাদী হয়ে শুক্রবার সকালে মামলাটি দায়ের করেন বলে বেলকুচি থানার ওসি আনিসুর রহমান জানান।
স্থানীয় সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডলের ব্যক্তিগত সহকারী (এপিএস) সেলিম সরকারকে প্রধান আসামী করে দায়ের করা মামলায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ইউসুফ আলীসহ ১৯জনের নাম উল্লেখ ও ৩০/৪০জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে।
এরআগে বৃহস্পতিবার দুপুরে উপজেলার আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে এ হামলার ঘটনা ঘটে। হামলায় পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা ও তাঁর ৩ বছর বয়সী শিশু সন্তান ফারিয়া হক অস্বিত্ত, স্থানীয় সাংবাদিক আবু মুসা, মেয়রকে বহনকারী মোটরসাইকেলের চালক সাব্বির সরকার ও সহকর্মী নাবিল মন্ডল আহত হন।
গ্রেপ্তাররা হলো, উপজেলার গাড়ামাসি গ্রামের মৃত আব্দুল মতিন প্রামানিকের ছেলে শাকিল প্রামানিক (২৪), একই গ্রামের আব্দুল মজিদ প্রামানিকের ছেলে জোবায়ের হোসেন (১৯) ও শেরনগর গ্রামের আব্দুল হাই সেখের ছেলে জাফর সেখ (২৫)।
ওসি আনিসুর রহমান জানান, বৃহস্পতিবার দুপুরে মেয়রের ওপরে হামলার ঘটনার পর থেকে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ৫জনকে আটক করা হয়েছিল। এদের মধ্যে দুইজন শিশু হওয়ায় প্রফেশনের মাধ্যমে তাদের স্বজনদের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি তিনজনকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
এ প্রসঙ্গে বেলকুচি পৌরসভার মেয়র সাজ্জাদুল হক রেজা জানান, বৃহস্পতিবার বেলকুচি আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয়ে রাজশাহী থেকে অডিট টিম এসেছিল। ম্যানেজিং কমিটির সভাপতি হওয়ার সুবাদে তিনিও সেখানে গিয়েছিলেন। দুপুর ২টার দিকে সেখান থেকে ফেরার পথে স্কুল গেটের আগেই এমপির এপিএস সেলিম সরকার দেশীয় পিস্তল ঠেকিয়ে তাঁর গতিরোধ করে। এসময় এপিএসের সাথে থাকা ৫০/৬০জন দেশীয় অস্ত্র দিয়ে মেয়র ও তার শিশু সন্তান ফারিয়া হক অস্বিত্তকে মারধর করতে থাকে। ঠেকাতে গেলে মোটরসাইকেলের চালক সাব্বির সরকার ও সহকর্মী নাবিল মন্ডল এবং ছবি তুলতে গেলে স্থানীয় সাংবাদিক আবু মুসাকেও মারধর করা হয়।
মেয়র আরো বলেন, হামলাকারীরা আমার শিশু সন্তানকে লাঠি দিয়ে আঘাত করায় তার কপাল কেটে গেছে ও হাতে আঘাত পেয়েছে। তাকে বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। কিন্ত ভয়ে সে বার বার চিৎকার করছে।
এ প্রসঙ্গে এমপির এপিএস সেলিম সরকারের দাবী স্কুলের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে অভিযোগ ওঠায় রাজশাহী থেকে আসা টিমের কাছে শিক্ষার্থীদের অভিভাবকরা লিখিতভাবে মতামত দেন। যা মেয়রের বিরুদ্ধে যাওয়ায় অভিভাবক এবং মেয়র ও তার লোকজনের সাথে তর্কাতর্কি ও হাতাহাতি ঘটনা ঘটেছে। ওই সব ঘটনার সাথে আমি বা আমার কোন লোকজন জড়িত নই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews