1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে অনৈতিক কর্মকান্ডের অভিযোগে ৬জন নারী-পুরুষ আটক বেলকুচি সদর ইউনিয়ন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে সার ডিলারকে ৩০হাজার টাকা জরিমানা জয়পুরহাটে লোডশেডিংয়ে হিমাগারে আলু পচনের শঙ্কা, জেনারেটরে বাড়ছে খরচ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে চোরাই পথে আসা ট্রাকের ২৫ লক্ষ টাকার যন্ত্রাংশ জব্দ ঝিকরগাছায় তুলা কৃষক র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত, কৃষকদের মাঝে উপকরণ বিতরণ জয়পুরহাটে বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক শিক্ষার্থীদের মাঝে ইজিবাইক প্রদান ধুনট চিকাশী উচ্চ বিদ্যালয়ের অর্ধবার্ষিক  পরিক্ষায় কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার  বিতরণ ঝিকরগাছায় উলাসী সৃজনী সংঘের আয়োজনে গাছের চারা বিতরণ জয়পুরহাটে ৩৩ বিএনসিসির ক্যাম্পিং, অংশ নিচ্ছেন ৩০০ ক্যাডেট কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী জয়পুরহাটে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও বৃক্ষের চারা বিতরণ ঝিকরগাছায় আইনশৃঙ্খলা কমিটি সভা সন্ত্রাসী চাঁদাবাজ কোনো দলের নয় এমপি ডা:ফরিদ সংসদ সদস্য মশিউর রহমান কে সংবর্ধনা প্রদান সিরাজগঞ্জ সরকারি কলেজে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে পল্লীমঙ্গল পলিটেকনিক্যাল কলেজের পাশে লাশ উদ্ধার সিরাজগঞ্জে দুইশত বছরের ঐতিহ্যবাহী কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরে পাঁচ দিনব্যাপী ঝুলনযাত্রা শুরু ‘অসুস্থ না হয়ে অসুস্থতার কারণ দেখিয়ে ক্লাস ফাঁকি’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ঝিকরগাছায় হার্টে ৪ টি ব্লক সাজল হোসেনকে জেলা পরিষদের তিন লক্ষ টাকার আর্থিক সহায়তার চেক হস্তান্তর করলেন এমপি ডা:ফরিদ ঝিকরগাছায় অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী কিশোরীর গর্ভপাত! কিশোরীর পাশে বাবরআলী সরদার বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়
শিরোনাম:
রাণীনগরে অনৈতিক কর্মকান্ডের অভিযোগে ৬জন নারী-পুরুষ আটক বেলকুচি সদর ইউনিয়ন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে সার ডিলারকে ৩০হাজার টাকা জরিমানা জয়পুরহাটে লোডশেডিংয়ে হিমাগারে আলু পচনের শঙ্কা, জেনারেটরে বাড়ছে খরচ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে চোরাই পথে আসা ট্রাকের ২৫ লক্ষ টাকার যন্ত্রাংশ জব্দ ঝিকরগাছায় তুলা কৃষক র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত, কৃষকদের মাঝে উপকরণ বিতরণ জয়পুরহাটে বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক শিক্ষার্থীদের মাঝে ইজিবাইক প্রদান ধুনট চিকাশী উচ্চ বিদ্যালয়ের অর্ধবার্ষিক  পরিক্ষায় কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার  বিতরণ ঝিকরগাছায় উলাসী সৃজনী সংঘের আয়োজনে গাছের চারা বিতরণ জয়পুরহাটে ৩৩ বিএনসিসির ক্যাম্পিং, অংশ নিচ্ছেন ৩০০ ক্যাডেট

সিরাজগঞ্জে আর্থিক অনুদানের চেক ও নতুন ভাতা বহি বিতরণ

  • প্রকাশিত : রবিবার, ২ জুন, ২০২৪
  • ১২২ বার পড়া হয়েছে

মো: ছাম্মি আহমেদ আজমীর :সিরাজগঞ্জে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বয়স্ক ভাতা,বিধবা,ও প্রতিবন্ধী,ব্যক্তিদের এবং দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিদের মাঝে ভাতা বহি ও অনুদানের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ( ০২ জুন ) সকালে সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় সিরাজগঞ্জের আয়োজনে বয়স্ক ভাতা,বিধবা, ও প্রতিবন্ধী,ব্যক্তিদের এবং দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিদের মাঝে ভাতা বহি ও অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো.মনোয়ার হোসেন এর সভাপতিত্বে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন,সিরাজগঞ্জ সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা মো. সোহেল রানা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গরীব,অসহায় ও দুস্থ ক্যান্সার, কিডনী,লিভার,সিরোসিস,স্ট্রোক প্যারালাইজড,জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত
রোগীদের চিকিৎসা সহায়তা বাবদ আর্থিক অনুদানের চেক হাতে তুলেদেন সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ- ২ আসনের জাতীয় সংসদ সদস্য ড. জান্নাত আরা হেনরী।
অনুষ্ঠানের প্রধান অতিথি ড.জান্নাত আরা হেনরী বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার জনবান্ধব সরকার, স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছেন। সিরাজগঞ্জ ব্যাপক উন্নয়ন করেছেন। বর্তমান সরকার প্রতিবন্ধীদের সমান অধিকার ও মর্যাদা দিতে বদ্ধপরিকর। বাংলাদেশে ‘প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা আইন ২০১৩ প্রণীত হয় ২০১৩ সালে। প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা আইন ২০১৩ হল প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার এবং সুরক্ষার জন্য একটি অনন্য দলিল। বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ১৫,১৭,২০ এবং ২৯ প্রতিবন্ধী ব্যক্তিদের অন্যান্য নাগরিকদের সমান সুযোগ ও অধিকার দেওয়া হয়েছে। সংবিধানের ১৫ (ঘ) অনুচ্ছেদ অনুযায়ী সরকার ২০০৫,২০০৬ অর্থবছর থেকে রাষ্ট্রের দায়িত্বের অংশ হিসেবে প্রতিবন্ধী ভাতা কর্মসূচি চালু করেছে। সরকারের সর্বোচ্চ পর্যায়ের নিবিড় তত্ত্বাবধানে এবং সমাজসেবা অধিদফতরের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের অক্লান্ত পরিশ্রমের ফলে প্রতিবন্ধী ভাতা বিতরণ কার্যক্রম প্রায় ১০০% অর্জন করেছে।

অনুষ্ঠানের সভাপতি মনোয়ার হোসেন বলেন,বর্তমান সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের সমঅধিকার ও সমমর্যাদা প্রদানে বদ্ধপরিকর। ২০০১ সালে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ আইন ২০০১ প্রণয়ন করা হয়। পরবর্তীতে এ আইনটি বাতিল করে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩ প্রবর্তন করা হয়। প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩ প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সংরক্ষণ ও তাদের সুরক্ষা প্রদানের অনন্য দলিল। প্রতিবন্ধী ভাতা কার্যক্রম প্রতিবন্ধী ব্যক্তি বলতে অসুখে, দুর্ঘটনায়, চিকিত্‍সা ত্রুটি বা জন্মগতভাবে যদি কোন ব্যক্তির শারীরিক বা মানসিক অবস্থা ক্ষতিগ্রস্থ হওয়ার মাধ্যমে কর্মক্ষমতা আংশিক বা সম্পূর্ণভাবে লোপ পায় অথবা তুলনামূলকভাবে কম হয় তা হলে সেই ব্যক্তিকে বুঝায়। বাংলাদেশের মোট জনগোষ্ঠীর একটি উল্লেখ যোগ্য অংশ প্রতিবন্ধী।

এসময়ে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ রিয়াজ উদ্দিন,ভাইস চেয়ারম্যান মো.জামাত আলী মুন্সী,মহিলা ভাইস চেয়ারম্যান নূরে ফাতিমা, ৮নং কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া মুন্সি প্রমুখ।

অন্যান্য উপস্থিত ছিলেন,
জেলা আওয়ামীলীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা মো: মিজানুর রহমান দুদু, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান,জেলা মৎস্য জীবীলীগের সভাপতি টিংকু, শিয়ালকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম রেজা,খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লা,মেছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ প্রমুখ।

উল্লেখ্য: বয়স্ক ভাতা ,বিধবা ও প্রতিবন্ধী ব্যক্তিদের এবং দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিদের মাঝে ভাতা হার ৮৫০ প্রতিবন্ধি ও বয়স্ক ভাতা ৬০০,বিধবা ৫৫০ এবং ২১ জনকে ৫০ হাজার টাকা করে ক্যান্সার ও লিভার কিডনী প্যারালাইসিস এরা পাবে সর্বমোট ৬৩৩ টি। উপজেলা সমাজসেবা কার্যালয় সকল কর্মকর্তা ও অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews