
মুমিন আহমদ মারুফ, সিলেট জেলা প্রতিনিধি : সিলেটের প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য প্রতীক সাদা পাথর শুধু পর্যটকদের নয়, দেশের অর্থনীতির জন্যও এক বিশাল সম্পদ।
বাংলাদেশের পর্যটন খাত বছরে প্রায় ১.৭৫ লাখ কোটি টাকা আয়ে অবদান রাখে। এর মধ্যে সিলেটের অবদান প্রায় ৩১,৫০০ কোটি টাকা।
আর এই সিলেটের পর্যটন আয়ের বড় অংশ—প্রায় ৯,৫০০ কোটি টাকা—শুধুমাত্র সাদা পাথরের সৌন্দর্যে মুগ্ধ হয়ে আসা পর্যটকদের কাছ থেকে আসে।
স্থানীয় ব্যবসায়ী, নৌকার মাঝি, রিকশা চালক, হোটেল-মোটেল, খাবারের দোকান—সবাই এই পর্যটন আয়ের সাথে সরাসরি যুক্ত।
প্রতিদিন হাজারো পর্যটক আসেন, হাসি-খুশি আর স্মৃতি নিয়ে ফিরে যান, কিন্তু রেখে যান কোটি কোটি টাকার অবদান।
এই টাকা শুধু সিলেট নয়, দেশের বাজার ও অর্থনীতিকে সচল রাখে।
কিন্তু সাম্প্রতিক সময়ে সাদা পাথর এলাকার প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
স্থানীয়দের আশঙ্কা, যদি পর্যটক আসা কমে যায় বা সাদা পাথরের সৌন্দর্য হারিয়ে যায়, তাহলে এই ৯,৫০০ কোটি টাকার বার্ষিক আয় ধসে পড়বে।
ফলে অর্থনীতি দুর্বল হবে, বাজারে করতি পড়বে, আর সাধারণ মানুষের রুটি-রুজি হুমকির মুখে পড়বে।
সিলেটবাসী ও স্থানীয় সংগঠনগুলো এক সুরে বলছেন—”সাদা পাথর রক্ষা মানে শুধু প্রকৃতি রক্ষা নয়, এটা দেশের ভবিষ্যৎ রক্ষা।”
Leave a Reply