
শফিকুল ইসলাম সোহেল (সাভার প্রতিনিধ):নিবাচর্ন কমিশন কর্তৃক সদ্য ঘোষিত সংসদীয় আসন পূর্নবিন্যাসে সাভারের বিরুলিয়া ইউনিয়নকে কেরানীগঞ্জ ঢাকা ২ আসনে অন্তর্ভুক্তি করার প্রতিবাদে ও ঢাকা ১৯ আসনে বহাল রাখার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩-০৮-২০২৫) সকালে সাভারের বিরুলিয়া সেতুর বেড়িবাধ সংলগ্ন সড়কে এই কর্মসূচি পালন করেন ইউনিয়নের সাধারণ জনগণ।
এ সময় বক্তারা বলেন, আমাদের ইউনিয়নের সর্বস্তরের জনগণের জীবনযাত্রা, সামাজিক ও অর্থনৈতিক কার্যক্রম সহজ ও সামঞ্জস্যপূর্ন হওয়ায় পূর্বের ন্যায় ঢাকা ১৯ আসনের সাথে থাকতে চাই। আসন পূর্নবিন্যাসে নতুন করে ঢাকা-২ আসনের সাথে সম্পৃক্ত হওয়ায় কেরানীগঞ্জের সাথে সাভারের ৩৩ কি.মি.ভৌগোলিক দূরত্ব বেড়ে যাওয়ায় সকল কার্যাবলী সম্পাদন করতে এলাকাবাসির আগের চেয়ে প্রায় চারগুণ কষ্ট বেশি হবে এবং দূর্ভোগ পোহাতে হবে। তাই এ অঞ্চলের মানুষের সংশ্লিষ্টদের কাছে দাবি তুলেন এ ইউনিয়নকে পূর্বের ন্যায় ঢাকা-১৯ এর সাথে বহাল রাখার। তা না হলে মানবন্ধন থেকে কঠোর আন্দোলনের হুশিয়ারিও দেন তারা।
এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা,বাহাদুর ইসলাম ইমতিয়াজ, মোঃ শাহিন মিয়া প্রমূখ।
Leave a Reply