1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
জয়পুরহাটে ৩৩ বিএনসিসির ক্যাম্পিং, অংশ নিচ্ছেন ৩০০ ক্যাডেট কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী জয়পুরহাটে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও বৃক্ষের চারা বিতরণ ঝিকরগাছায় আইনশৃঙ্খলা কমিটি সভা সন্ত্রাসী চাঁদাবাজ কোনো দলের নয় এমপি ডা:ফরিদ সংসদ সদস্য মশিউর রহমান কে সংবর্ধনা প্রদান সিরাজগঞ্জ সরকারি কলেজে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে পল্লীমঙ্গল পলিটেকনিক্যাল কলেজের পাশে লাশ উদ্ধার সিরাজগঞ্জে দুইশত বছরের ঐতিহ্যবাহী কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরে পাঁচ দিনব্যাপী ঝুলনযাত্রা শুরু ‘অসুস্থ না হয়ে অসুস্থতার কারণ দেখিয়ে ক্লাস ফাঁকি’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ঝিকরগাছায় হার্টে ৪ টি ব্লক সাজল হোসেনকে জেলা পরিষদের তিন লক্ষ টাকার আর্থিক সহায়তার চেক হস্তান্তর করলেন এমপি ডা:ফরিদ ঝিকরগাছায় অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী কিশোরীর গর্ভপাত! কিশোরীর পাশে বাবরআলী সরদার বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয় জয়পুরহাটে বরেন্দ্র এক্সপ্রেসের কয়েল স্প্রিং ও বডি ভেঙে ট্রেন চলাচল বন্ধ, বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা বাংলাদেশ জামায়েতে ইসলমীর জয়পুরহাট জেলায় রোকন সম্মেলন অনুষ্ঠিত হয় রাণীনগরে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন ‎ সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মাসিক কার্যকরী সভা অনুষ্ঠিত ‘ফুলকি’র পাঠ পর্যালোচনা ও ব্যারিস্টার মো. ইকবাল হোসেনের সুস্থতা কামনায় বিশেষ দোয়া বেলকুচিতে স্বেচ্ছাসেবকদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী ধুনটে ক্রয় সূত্রে প্রাপ্ত ১০ শতক জমি জোরপূর্বক দখল করায় থানায় অভিযোগ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে সিরাজগঞ্জের বিশেষ আলোচনা সভা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন কেন্দ্রীয় নেত্রী রুনা গাজীর
শিরোনাম:
জয়পুরহাটে ৩৩ বিএনসিসির ক্যাম্পিং, অংশ নিচ্ছেন ৩০০ ক্যাডেট কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী জয়পুরহাটে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও বৃক্ষের চারা বিতরণ ঝিকরগাছায় আইনশৃঙ্খলা কমিটি সভা সন্ত্রাসী চাঁদাবাজ কোনো দলের নয় এমপি ডা:ফরিদ সংসদ সদস্য মশিউর রহমান কে সংবর্ধনা প্রদান সিরাজগঞ্জ সরকারি কলেজে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে পল্লীমঙ্গল পলিটেকনিক্যাল কলেজের পাশে লাশ উদ্ধার সিরাজগঞ্জে দুইশত বছরের ঐতিহ্যবাহী কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরে পাঁচ দিনব্যাপী ঝুলনযাত্রা শুরু ‘অসুস্থ না হয়ে অসুস্থতার কারণ দেখিয়ে ক্লাস ফাঁকি’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ঝিকরগাছায় হার্টে ৪ টি ব্লক সাজল হোসেনকে জেলা পরিষদের তিন লক্ষ টাকার আর্থিক সহায়তার চেক হস্তান্তর করলেন এমপি ডা:ফরিদ

খাগড়াছড়িতে নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবা বন্ধ, ভোগান্তি চরমে

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৫৭ বার পড়া হয়েছে

কাওসার হোসেন মামুন,খাগড়াছড়ি প্রতিনিধিঃ
পার্বত্য জেলা খাগড়াছড়ির রামগড় উপজেলায় ২ মাস ধরে মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবা বিপর্যয়ে ভুগছেন কয়েক হাজারো মানুষ। সরকারি-বেসরকারি অফিসের দৈনিন্দন কাজকর্ম ধীরগতিতে চলছে, প্রবাসী পরিবারের সঙ্গে যোগাযোগ ব্যাহত হচ্ছে, জরুরী ও অনলাইনভিত্তিক সেবাও বন্ধ হয়ে গেছে।স্থানীয়রা জানান, সেবার মানের দিক থেকে আগে রবি এগিয়ে থাকলেও গত ২ মাস ধরে তাদের নেটওয়ার্ক কার্যক্রম অচল হয়ে পড়েছে। গ্রামীণফোনের নেটওয়ার্কও সীমিত—বিদ্যুৎ চলে গেলেই টাওয়ারও বন্ধ হয়ে যায়। বেশিরভাগ টাওয়ার দেখবালে নেই নিরাপত্তা ব্যবস্থা, জেনারেটর বা সোলার সুবিধা। পূর্বে রবির টাওয়ারগুলোতে নিয়মিত মেকানিক পাঠানো হতো, জেনারেটরে জ্বালানি সরবরাহ করা হতো। কিন্তু গত ২ মাস ধরে কোনো তদারকি হচ্ছে না। ফলে টাওয়ারগুলো অকেজো হয়ে পড়েছে, বন্ধ হয়ে গেছে মোবাইল ও ইন্টারনেট সেবা।তথ্য মতে, রামগড় উপজেলা গোড়াউনটিলা, নাকাপা, পাতাছড়া, সসম্প্রুপাড়া, বলিপাড়া ও হাতিরখেদা প্রবৃত এলাকায় রবি কোম্পানির ৫টি, গ্রামীণফোনের ১ টি ও টেলিটকের ৩ টি টাওয়ার রয়েছে। উপজেলার ২ নম্বর পাতাছড়া ও ১ নম্বর রামগড় ইউনিয়নের টাওয়ার দীর্ঘ ২ মাস বন্ধ থাকালেও রামগড় পৌর সদর কেন্দ্রীক টাওয়ার গুলো সচল ছিল তবে গত ৩/৪ দিন পূর্ব থেকে উপজেলার সবগুলো টাওয়ারের নেটওয়ার্ক ও ইন্টারনেট বন্ধ রয়েছে।এ বিষয়ে মোবাইল অপারেটর কোম্পানিগুলোর সার্ভির নাম্বারে যোগাযোগ করা হলেও কারণবশত তারা সরাসরি কোনো বক্তব্য দিতে রাজি হননি।নাম প্রকাশে অনিচ্ছুক এক টাওয়ার-সংশ্লিষ্ট ব্যক্তি জানান, চাঁদার দাবিতে আঞ্চলিক সশস্ত্র দলের বেপরোয়া তৎপরতায় নেটওয়ার্ক বিপর্যয় সৃষ্টি হয়েছে। গত এক মাসে জেলার বিভিন্ন উপজেলায় একাধিকবার মোবাইল টাওয়ারে হামলা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, অগ্নিসংযোগ এবং কয়েকজন অপারেটরকে অপহরণের ঘটনা ঘটেছে। এছাড়া রবির ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে বিল সংক্রান্ত জটিলতা ও নিরাপত্তাজনিত কারণে টাওয়ারগুলোর তদারকি বন্ধ রয়েছে।রবি টাওয়ার কেয়ারটেকারের দায়ীত্বে থাকা এক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানান, মাস খানেক পূর্বে মোটরসাইেল যোগে ইউপিডিএফ পরিচয় দুই উপজাতী এসে বলে গেছেন তাদের অনুমতি ছাড়া টাওয়ারে যেন কোন কর্যক্রম না করে।রামগড় ইউনিয়নের দিদারুল আলম নামে এক মোবাইল ব্যাংকিক ব্যবসায়ী অভিযোগ করে বলেন, মাস খানেক পূর্ব থেকে সবগুলা মোবাইল অপারেটরের টাওয়ার নেট সাপ্লাই বন্ধ রয়েছে। যার কারণে আমাদের মোবাইল ব্যাংক ব্যবস্থা পুরাপুরি বন্ধ হয়ে যাওয়ায় ব্যবসায়ীক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি।পল্লি চিকিৎসক ডা: মোস্তফা জানান, আধুনিক নেটওয়ার্কের সময়ে মোবাইল নেট বন্ধ থাকায় জরুরী সব সেবা বন্ধ হয়ে গেছে। বিপদে বা জরুরী প্রয়োজনে কেউ কারো সাথে যোগাযোগ করতে পারছেনা।রামগড় উপজেলা সহকারী পোগ্রামার (আইসিটি) কর্মকর্তা ও রামগড় ইউনিয়ন দায়ীত্বপ্রাপ্ত কর্মকর্তা রেহান উদ্দিন বলেন, দীর্ঘ একমাসের বেশি ইউনিয়নে নেটওয়ার্ক নেই সর্বশেষ গত ৩/৪ দিন ধরে রামগড় সদরে মোবাইল নেট নাই। অফিসিয়াল, ব্যক্তিগত প্রয়োজনে বেশ বিড়ম্বনায় পড়তে হচ্ছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগীতায় টাওয়ার সংশিষ্টদের সাথে যোগাযোগ করে নেটওয়ার্ক বিড়ম্বনা থেকে পরিত্রাণের চেষ্টা চলছে।রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম জানান, নেটওয়ার্ক বিপর্যয় নিয়ে এলাকাবাসীর অভিযোগ আছে। উর্দ্বতন কর্তৃপক্ষ সহ মোবাইল অপারেটর কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে কথা বলে সমস্যার সমাধানের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews