
গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের শীতলগ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে নজরুল ইসলামের (৪০) গ*লাকাটা লা*শ উদ্ধার করা হয়েছে। আজ সকালে এলাকাবাসী তার গ*লাকাটা লা*শ দেখতে পায়। পরে তারা পুলিশ কে খবর দেয়। নজরুল ইসলাম শীতলগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকার একজন দোকানদার। তিনি দোকানে বিকাশ সহ মোবাইল ব্যাংকিং সেবা দিয়ে আসছিলেন।
এলাকাবাসী ও পুলিশ জানায়, নজরুল শনিবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে একটি ধানের ক্ষেতের পাশে দুবৃত্তরা তাকে হ*ত্যা করে। সম্প্রতি যৌথ বাহিনীর অভিযানে বেশে কয়েকজন হ্যাকার (প্রতারক) ধরা পড়ে। এলাকাবাসীর ধারণা, এই হ্যাকারদের সাথে আর্থিক লেনদেনের তথ্য প্রকাশের জেরেই এই হ*ত্যাকাণ্ড হতে পারে।
নিহত নজরুল ইসলামের জেঠ্যাতো ভাই দাবি করেন, দোকানে চুরি ও বিকাশে লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে তাকে হ*ত্যা করা হয়েছে। তিনি আরও জানান, নজরুল জামায়াতে ইসলামির অঙ্গ সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের ওয়ার্ড সভাপতির দায়িত্বে ছিলেন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বুলবুল ইসলাম জানান, লা*শ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। হ*ত্যাকাণ্ডের কারণ অনুসদ্ধান করা হচ্ছে।
Leave a Reply