
রাসেল হোসাইন, নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিনে আলোচনাসভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা, পৌর বিএনপির আয়োজনে মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।
শুক্রবার (১৫ আগষ্ট) সকালে উপজেলার মেঘনা শিল্পাঞ্চলে আজহারুল ইসলাম মান্নানের নিজ বাসভবনে মিলাদ ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সোনারগাঁ পৌর বিএনপি সভাপতি মোঃ শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সম্পাদক সেলিম হক রুমি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান ভূইয়া মাসুম ও জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক খাইরুল ইসলাম সজিব।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মনিরুজ্জামান, রফিকুল ইসলাম বিডিআর, তাইজুল ইসলাম সরকার, আলী আজগর, মজিদ খান, পীর মোহাম্মদ পীরু, ডাক্তার মিজানুর রহমান, পৌর বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সিনিয়র যুগ্ম-সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিনসহ প্রত্যেক ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply