
মো:আজাদ খান,চিতলমারীঃ বাগেরহাটের চিতলমারী উপজেলার চরবানিয়ারী মডেল উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র ও জোবাই মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র বিশ্বাসের একমাত্র ছেলে স্বস্তিদ্বীপ (১৬), গত ২১ জুলাই দুরারোগ্য থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হয়ে খুলনার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুর ২০ দিন পর চলতি বছরে এস,এস,সি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ অর্জন করলেও দেখা হলো না স্বস্তিদ্বীপের।
ছোটবেলা থেকে স্বস্তিদ্বীপ ছিলেন অত্যন্ত মেধাবী ছাত্র। যশোর বোর্ডের অধীনে সকল বিষয়ে জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের স্বাক্ষর রেখে যান।
চরবানিয়ারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) রঞ্জন কুমার বাড়ৈ, শিক্ষক, পিতা- মাতা, বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে এক গভীর শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply