
মোঃইমরান হোসেন (জেলা প্রতিনিধি)রাঙামাটির নানিয়ারচর উপজেলাধীন ১৮ মাইল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অবৈধভাবে আনা ১ লাখ ৩৭ হাজার ৮০০ শালাকা ভারতীয় সিগারেট জব্দ করেছে সেনাবাহিনী।
সেনাবাহিনীর নানিয়ারচর জোনের স্টাফ অফিসার মেজর আসিফুর রহমানের পিএসসি এর নেতৃত্বে ১৮ মাইল বাজার এলাকায় একটি বি টাইপ টহলদলসহ একটি অভিযান পরিচালনা করা হয়।এ সময় একটি ট্রাকের মূল বডির নিচ থেকে অবৈধভাবে পাচারকৃত ভারতীয় ১,৩৭,৮০০ শলাকা সিগারেট উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য তের লক্ষ আটাত্তর হাজার টাকা। পরবর্তীতে উদ্ধারকৃত সিগারেট নানিয়ারচর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
এ বিষয়ে নানিয়ারচর থানার ওসি মো. নাজির আলম বলেন থানায় অজ্ঞাতনামা মামলা করা হয়েছে।
Leave a Reply