
মোঃ ইমরান হোসেন (রাঙ্গামাটি জেলা প্রতিনিধ) রাঙ্গামাটি বরকল ছোট হরিণা সোলার জেনারেটার সহ আর্থিক অনুদান প্রদান করেছে ১২ বিজিবি।
১২ আগষ্ট ২০২৫ তারিখ অত্র ১২ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃক ভুষনছড়া আইডিয়াল কলেজ মাঠে বৈদ্যুতিক জেনেরেটর, ভুষনছড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে সোলার সিমেন্ট, সহ আরও বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান, দুস্থ, গরীব, অসহায় পরিবার ও গরীব মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে আনুমানিক দুই লক্ষ টাকা ২০০০০০.০০ আর্থিক সহায়তা ও অনুদান প্রদান করেন।
আজ মঙ্গলবার সকাল ১০.০০ ঘটিকায় ভুষনছড়া আইডিয়াল কলেজ মাঠে এসব উপকরণ সামগ্রী বিতরণ করা হয়। ছোট হরিনা জোন কমান্ডার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সহায়তা বিভিন্ন প্রতিষ্ঠানে বিতরণ করেন।
এ সময় তিনি বলেন, ছোট হরিণা ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) সীমান্ত রক্ষায় অসামান্য ভূমিকা রেখে চলেছে। সম্প্রতি তারা সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, কালোবাজারি,মাদক চোরা চালান,অবৈধ কাঠ পাচার,বিভিন্ন সময় সফল অভিযান পরিচালনা করেছে। এসব অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ ও চোরাচালান,রসুন সহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়েছে, যা স্থানীয় পরিবেশ সংরক্ষণ ও আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সীমান্ত নিরাপত্তার পাশাপাশি ১২ বিজিবি দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। সাম্প্রতিক সময়ে তারা বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ বিতরণ এবং জরুরি সহায়তা কার্যক্রম পরিচালনা করে এলাকাবাসীর আস্থা ও ভালোবাসা অর্জন করেছে।
ছোট হরিণা ১২ বিজিবি ব্যাটালিয়নের এ ধরনের সাফল্য শুধু সীমান্ত নিরাপত্তাই নয়, বরং সামাজিক কল্যাণ ও মানবিক সম্প্রীতি রক্ষায় ভূমিকা পালন করছে।
গীমান্তবর্তী দুর্গম অঞ্চলের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা অতিরক্ত তীব্র গরমের কারণে লেখাপড়া ব্যাহত হতো।এ সকল কোমলমতি ছাত্রছাত্রীর কথা বিবেচনা করে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে সোলার এবং জেনেটার বিতরণ করি।বিজিবির এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। স্থানীয়রা জানিয়েছেন, বিজিবির এমন মানবিক উদ্যোগ দুর্গম এলাকার শিক্ষার্থীদের লেখা-পড়ার মানোন্নয়নে কার্যকরী ভুমিকা রাখবে।
Leave a Reply