
নাফিজ আহমেদঃ রাজবাড়ী -১ আসনের আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পথসভা ও গণ সংযোগ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ আগষ্ট) রাজবাড়ী-১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী জেলা জামায়াতের আমির এ্যাডভোকেট মোঃ নূরুল ইসলাম এর নির্বাচনী গণ সংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী -১ আসনের মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের আমির এ্যাডভোকেট মোঃ নূরুল ইসলাম, এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির হাসমত আলী হাওলাদার, জেলা বায়তুল মাল সম্পাদক ফেরদৌস রহমান, জেলা সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক প্রফেসর হেলাল উদ্দিন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এডভোকেট রঞ্জু বিশ্বাস, সাধারণ সম্পাদক কবির উদ্দিন, রাজবাড়ী পৌর যুব বিভাগ সম্পাদক রাজু আহমেদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এ্যাডভোকেট মোঃ নূরুল ইসলাম বলেন দল থেকে আমাকে মনোনয়ন করেছেন আপনাদের সেবা করার জন্য, আমি আপনাদের সেবক হিসেবে কাজ করতে চাই, ইসলামী রাষ্ট্র হবে একটি কল্যাণ মুখী রাষ্ট ব্যবস্থা এখানে বৈষম্য বিরোধীতা থাকবে না, কল্যাণ রাষ্ট্রে সকল নাগরিক সমান সুযোগ সুযোগ-সুবিধা পাবে, তাই আমি আপনাদের কাছে দোয়া কামনা করছি আপনারা একটি কল্যাণ রাষ্ট্র গঠনে আপনারা আমাকে সহযোগিতা করবেন, আমি আপনাদের সেবক হিসেবে কাজ করতে পারি এই আশা ও আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করছি।
Leave a Reply