1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ জামায়েতে ইসলমীর জয়পুরহাট জেলায় রোকন সম্মেলন অনুষ্ঠিত হয় রাণীনগরে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন ‎ সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মাসিক কার্যকরী সভা অনুষ্ঠিত ‘ফুলকি’র পাঠ পর্যালোচনা ও ব্যারিস্টার মো. ইকবাল হোসেনের সুস্থতা কামনায় বিশেষ দোয়া বেলকুচিতে স্বেচ্ছাসেবকদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী ধুনটে ক্রয় সূত্রে প্রাপ্ত ১০ শতক জমি জোরপূর্বক দখল করায় থানায় অভিযোগ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে সিরাজগঞ্জের বিশেষ আলোচনা সভা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন কেন্দ্রীয় নেত্রী রুনা গাজীর শিক্ষার মানোন্নয়নে হাসিনা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নতুন এডহক কমিটি:ফজলুল হক সভাপতি শতাব্দীর প্রাচীন কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরে নতুন ভক্ত সেবার নির্ধারিত স্থান শুভ উদ্বোধন করলেন ভিপি অমর কৃষ্ণ দাস আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে,বেলকুচি সদর ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত রাণীনগরে আহত শিশুর চিকিৎসায়  উপজেলা বিএনপির আর্থিক সহায়তা স্থানীয় নির্বাচনে সরব চিতলমারী : সমাজসেবার ব্রত নিয়ে চেয়ারম্যান পদে আলোচনায় অছিকুর দীর্ঘ রাজনৈতিক জীবনে সাংগঠনিক দায়িত্ব পালন, হামলা ও কারাবরণের অভিজ্ঞতা ধর্মপাশায় বিনামুল্যে ১৩৪০ জন শিশু পেল স্কুল ব্যাগ ধর্মপাশায় নিয়মিত স্কুলে উপস্থিত হয়ে প্রধান শিক্ষকের অর্থায়নে ইউনিফর্ম পেলো ৫১ শিক্ষার্থী ফ্রেমে বন্দী কিছু অব্যক্ত কথা সিরাজগঞ্জে জেলা স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ধুনটে দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা ত্রাণ সামগ্রী বিতরণ বালিয়াডাঙ্গীতে সাড়ে ৪ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২
শিরোনাম:
বাংলাদেশ জামায়েতে ইসলমীর জয়পুরহাট জেলায় রোকন সম্মেলন অনুষ্ঠিত হয় রাণীনগরে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন ‎ সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মাসিক কার্যকরী সভা অনুষ্ঠিত ‘ফুলকি’র পাঠ পর্যালোচনা ও ব্যারিস্টার মো. ইকবাল হোসেনের সুস্থতা কামনায় বিশেষ দোয়া বেলকুচিতে স্বেচ্ছাসেবকদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী ধুনটে ক্রয় সূত্রে প্রাপ্ত ১০ শতক জমি জোরপূর্বক দখল করায় থানায় অভিযোগ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে সিরাজগঞ্জের বিশেষ আলোচনা সভা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন কেন্দ্রীয় নেত্রী রুনা গাজীর শিক্ষার মানোন্নয়নে হাসিনা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নতুন এডহক কমিটি:ফজলুল হক সভাপতি শতাব্দীর প্রাচীন কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরে নতুন ভক্ত সেবার নির্ধারিত স্থান শুভ উদ্বোধন করলেন ভিপি অমর কৃষ্ণ দাস

সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে দেবিদ্বারে সাংবাদিকদের মানববন্ধন

  • প্রকাশিত : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে

মোঃ আমজাদ হোসেন,দেবিদ্বার (কুমিল্লা উত্তর) প্রতিনিধিঃ

গাজীপুরের চান্দনা চৌরাস্তায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচারের দাবিতে কুমিল্লার দেবিদ্বারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১১টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার নিউমার্কেটের মুক্তিযোদ্ধা চত্বরে এ কর্মসূচির আয়োজন করেন দেবিদ্বারের প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা।

মানববন্ধনে বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের হত্যা, হামলা, মিথ্যা মামলায় হয়রানি ও নির্যাতনের ঘটনা বেড়েই চলেছে। এসব ঘটনায় দ্রুত বিচার না হওয়ায় দোষীরা আরও উৎসাহিত হচ্ছে। তারা তুহিন হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে সাগর-রুনী হত্যা মামলার বিচার, সারাদেশে সাংবাদিক নিপীড়ন বন্ধ ও মিথ্যা মামলা প্রত্যাহারের আহ্বান জানান বক্তারা।

মানববন্ধনে বক্তব্য দেন—দৈনিক কালের কণ্ঠের দেবিদ্বার প্রতিনিধি এবিএম আতিকুর রহমান বাশার, দৈনিক সমকাল প্রতিনিধি সৈয়দ খলিলুর রহমান বাবুল, দৈনিক মুক্ত খবর প্রতিনিধি মো. ময়নাল হোসেন (ভিপি), দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি মো. ফখরুল ইসলাম সাগর, আমাদের দেবিদ্বার সম্পাদক এটিএম সাইফুল ইসলাম মাসুমসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন—দৈনিক আমার শহর প্রতিনিধি আব্দুল আলীম, মানবজমিন প্রতিনিধি মো. রাসেল সরকার, দৈনিক খবর পত্র প্রতিনিধি মো. ওমর ফারুক সরকার, দৈনিক কুমিল্লার আলো সাব-এডিটর মো. মামুনুর রশিদ, চ্যানেল এস প্রতিনিধি আরিফুল ইসলাম, এশিয়ান টিভি প্রতিনিধি নেছার উদ্দিন, বাংলাদেশ প্রতিদিন মালদ্বীপ প্রতিনিধি মো. আল আমিন ও কুমিল্লা উত্তর দৈনিক যমুনা এক্সপ্রেস পত্রিকার প্রতিনিধি মোঃ আমজাদ হোসেন সহ অসংখ্য সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, নিহত আসাদুজ্জামান তুহিন (৩২) দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুর প্রতিনিধি ছিলেন। গত বৃহস্পতিবার রাতে গাজীপুরের চান্দনা চৌরাস্তা ঈদগাহ মার্কেটের সামনে হামলার একটি ভিডিও ধারণ করার সময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে।

তুহিনের গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়ায়। তিনি স্ত্রী ও দুই সন্তান নিয়ে গাজীপুরে বসবাস করতেন এবং সাংবাদিকতার পাশাপাশি একটি ওষুধ কোম্পানিতে কর্মরত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews