
শফিকুল ইসলাম সোহেল (সাভার প্রতিনিধি) : সাভারে রাতের আঁধারে টিসিবির পন্য পাচারের চেষ্টাকালে পিকআপসহ চালক লিটন মিয়াকে আটক করেছে ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশের সদস্যরা । এসময় পিকআপে তল্লাশি চালিয়ে টিসিবি সয়াবিন তেল, আটা, চিনি ও ডাল পাওয়া যায়।
মঙ্গলবার দুপুর আড়াইটায় সংবাদ সম্মেলন করে এসব তথ্য দেয় ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম।
সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, টিসিবির পণ্য রাতের আধারে পিকআপযোগে পাচারের গোপন তথ্যের ভিত্তিতে গতকাল রাতে সাভার রাজাশন এলাকায় অভিযান পরিচালনা করে ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশের সদস্যরা। এসময় একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে টিসিবির ১০০ কার্টন (প্রতি কার্টন ১৮ কেজি করে) মোট ১৮০০ লিটার সয়াবিন তেল, (প্রতি বস্তায় ৫০ কেজি করে) ৩০ বস্তায় মোট ১৫০০ কেজি আটা, (প্রতি বস্তায় ৫০ কেজি করে) ১৬ বস্তায় ৮০০ কেজি চিনি ও (প্রতি বস্তায় ৫০ কেজি করে) ২৭ বস্তায় ১৩৫০ কেজি মুসুরের ডাল পাওয়া যায়। পরে পিকআপটি জব্দ করে এর চালক লিটন মিয়াকে আটক করা হয়।
পরবর্তীতে চালক লিটন মিয়ার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাগ্রহণ করা হয় জানিয়ে পুলিশ বলছে – চক্রের বাকী সদস্যদের গ্রেপ্তারে চেষ্টা চালানো হচ্ছে।
Leave a Reply