
নিজস্ব প্রতিবেদক :সিরাজগঞ্জ পৌর মহাশ্মশান ঘুরকা শ্রী শ্রী কালীমাতা মন্দিরে পানির পাম্প স্থাপন করা হয়েছে।
শুক্রবার (২৪ মে) দুপুরের পৌর মহাশ্মশানে ভক্তবৃন্দদের জন্য বিশুদ্ধ পানি খাওয়ার ব্যবস্থা ও মৃত ব্যক্তিদের গোসল করানোর জন্য পানির পাম্প স্থাপন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী সন্তোষ কুমার কানু,জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও পৌর মহাশ্মশান ঘুরকা শ্রী শ্রী কালীমাতার সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা,সিরাজগঞ্জ সদর থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিজয় দত্ত অলক সহ জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
এবিষয়ে সিরাজগঞ্জ পূজা উদযাপন পরিষদের সভাপতি সন্তোষ কুমার কানু ও সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা বলেন, সিরাজগঞ্জের পৌর মহাশ্মশান ঘুরকা শ্রী শ্রী কালীমাতা মন্দির প্রাঙ্গণে পানির পাম্প স্থাপন করা হয়েছে। আমাদের সিরাজগঞ্জ শহরে পৌর মহাশ্মশান ঘুরকা শ্রী শ্রী কালীমাতা এই মন্দির টি অনেক গুরুত্বপূর্ণ। ভক্ত বৃন্দদের জন্য এবং মৃত্যু ব্যাক্তিদের গোসল করানোর জন্য পানির পাম্প স্থাপন করলাম। হিন্দু সনাতন সম্প্রদায়ের ধর্মীয় দৃষ্টিতে এখানে আমাদের শেষ ঠিকানা। আমরা চাই সবার সার্বিক সহযোগিতায় এখানে সকল ধরনের উন্নয়ন হোক।
Leave a Reply