
স্টাফ রিপোর্টার :”স্মার্ট বাংলাদেশ গড়ি,ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি” এই প্রতিপাদ্য নিয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে সিরাজগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(১৫ মার্চ)সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। পরে শহিদ এ.কে এম শামসুদ্দিন সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায় এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা আইসিটি (উপসচিব) মো: রায়হান কবির।
অন্যান্যদের মধ্যে এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,জেলা প্রশানের কর্মকর্তা,ভোক্তা অধিকার কর্মকর্তা, ব্যবসায়ী, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক বৃন্দ।
Leave a Reply