
নিজস্ব সংবাদদাতা: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ২৮’ফেব্রুয়ারি ( বুধবার) কাগজপত্র, লাইসেন্স ও হেলমেট না থাকায় জেলা ট্রাফিক পুলিশের অভিযানে ৩৭ টি মটর সাইকেল আটক করে মামলা দায়ের করা হয়েছে।
ট্রাফিক সার্জেন্ট মো. দেলোয়ার হোসেন তথ্য নিশ্চিত করে বলেন, উপজেলা শহরের বেশ কয়েকটি পয়েন্টে মটর সাইকেলের প্রয়োজনীয় কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স, হেলমেট না থাকায় মামলা দায়ের করে মটর সাইকেলগুলো আটক করে মডেল থানায় রাখা হয়েছে।
Leave a Reply